আমি স্বপ্ন দেখি:
বৃষ্টি, রোদ্দুর, কুয়াশা, ঢেউ এবং ফুলের হাসি ।
ঐ দূর আসমানের রঙধনু ।
ছেঁড়া দ্বীপের সৈকতে লাল কাঁকড়ার বুনো উল্লাস ।
মায়াবী জ্যোৎস্না রাতে নক্ষত্রের পতন ।
বৃহন্নলার বাঁকা ঠোঁটে মুচকি হাসি আর শিস দেয়া ।
প্রচণ্ড তুষারে বাইসন ষাঁড়ের স্থির দাঁড়িয়ে থাকা ।
মানুষরূপী নরপিশাচের পৈশাচিকতা ।
প্রাণের বিদ্যাপীঠে অতিবাহিত রঙিন দিনগুলো ।
আমাজন বনের আদিম নৃ-গোষ্ঠীর কৌতূহল চাহনি ।
শীতলক্ষ্যা নদীর কালো জলে লঞ্চডুবি ।
পূর্ণিমার চাঁদের আলোয় জোনাকির গোপন অভিসার ।
সরষে ক্ষেতের আইল ধরে অষ্টাদশীর দুরন্ত পথচলা ।
কিংবা অপার মহাকাশে অতিনবতারার বিস্ফোরণ ।
স্বপ্ন দেখি প্রেয়সীকে ।
পরিযায়ী পাখি হয়ে সহস্র মাইল পথ পাড়ি দেই ।
দীর্ঘ প্রতীক্ষার পর কাছাকাছি আসি ।
তার শরীরের উষ্ণতা ও হৃদকম্পন আমাকে শিহরিত করে ।
এক স্বর্গীয় অনুভূতি, পরম শান্তি ও শাশ্বত ভালোবাসা ।
প্রত্যাশা করি, সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যৎ ।
এই মৃত্যুন্মুখ গ্রহে টিকে থাকার স্বপ্ন দেখি ।