চিলির আন্দিজ পর্বতমালার পাদদেশে অবস্থিত একটি বিপ্লবী নতুন মহাকাশ দূরবীক্ষণ যন্ত্র ভেরা সি. রুবিন এক নতুন, চমৎকার ও বিস্তৃত মহাবিশ্বের প্রথম ছবি তুলেছে । যেখানে এ যুগান্তকারী যন্ত্রটি দূরবর্তী লক্ষ লক্ষ নক্ষত্র ও ছায়াপথের আলো ধারণ করেছে । আশা করা যাচ্ছে যে, পূর্বে অদেখা হাজার হাজার গ্রহাণু উন্মোচিত হবে । ছবিতে অবিশ্বাস্যভাবে নক্ষত্রীয় বস্তুগুলোকে দেখায় যা জ্যোতির্বিদদের মহাবিশ্বের এক রূপান্তরমূলক আভাস দিচ্ছে । সত্যিই, আমরা একটি নতুন যুগে প্রবেশ করছি । জ্যোতির্বিজ্ঞানীরা উত্তেজিত কারণ মহাবিশ্বকে অভূতপূর্ব বিশদভাবে দেখায়, যেখানে হিংস্র মহাজাগতিক সংঘর্ষ থেকে শুরু করে দূরবর্তী নীহারিকা পর্যন্ত । এ দূরবীক্ষণ যন্ত্রটি একটি দুর্দান্ত যন্ত্র, যার গভীরতা এবং বৃহৎ দৃশ্যের ক্ষেত্রে যেখানে নক্ষত্র থেকে প্রায় সবকিছুই বিশেষ করে ক্ষীণ নক্ষত্রের বেলায় অসাধারণ সুন্দর ছবি তুলতে সাহায্য করবে । রুবিন মানমন্দির বা দূরবীক্ষণ যন্ত্র থেকে ছবি তোলা অবিশ্বাস্যরকম রোমাঞ্চকর । মহাজাগতিক নানা বস্তু, বৈচিত্র্যময় ছায়াপথ, আকাশগঙ্গা ছায়াপথের নক্ষত্র ও সৌরজগতের বস্তুগুলো সমস্তকিছুই নতুন উপায়ে অন্বেষণ করা যাবে । বিশেষ করে রাতের আকাশে লক্ষ লক্ষ পরিবর্তনশীল বস্তু আক্ষরিক অর্থেই সনাক্ত করা যাবে । এছাড়া অবিশ্বাস্যভাবে ম্লান ছায়াপথ এবং নান্দনিক সকল নক্ষত্রই দেখতে সক্ষম হবে, যার মধ্যে কোটি কোটি আলোকবর্ষ দূরে থাকা ছায়াপথও রয়েছে । গবেষকরা প্রায় সাত ঘন্টার পর্যবেক্ষণকে একত্রিত করে একটি একক ছবিতে তুলে ধরেছেন যা লেগুন নীহারিকা এবং ট্রাইফিড নীহারিকা দ্বারা নির্গত প্রাচীন আলোকে ধারণ করে । আন্তঃনাক্ষত্রিক গ্যাস এবং ধূলিকণার এ বিশাল মেঘগুলো পৃথিবী থেকে যথাক্রমে ৪৩৫০ আলোকবর্ষ এবং ৪০০০ আলোকবর্ষ দূরে অবস্থিত । এ ছবিতে কন্যা রাশি ছায়াপথ স্তবকের দৃশ্য দেখা যাচ্ছে, যা প্রায় ২০০০ উপবৃত্তাকার এবং সর্পিল ছায়াপথের মিশ্রণ । আমাদের নিজস্ব মহাজাগতিক প্রতিবেশী থেকে উজ্জ্বল নক্ষত্রগুলো মহাকর্ষ দ্বারা একত্রিত হয়ে নক্ষত্র, গ্যাস এবং ধূলিকণার বিস্তৃত পদ্ধতির মধ্যে জ্বলজ্বল করছে । পটভূমিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা পিনের খোঁচা প্রতিটি বিন্দু (Pin-prick dot) এক একটি দূরবর্তী ছায়াপথকে প্রতিনিধিত্ব করে । এখানে ছায়াপথগুলোকে একত্রিতকরণের বিশৃঙ্খল জটলা দেখায়— এটি এমন একটি প্রক্রিয়া যা ছায়াপথের বিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । বৃহৎ আকারের একত্রিত ছায়াপথ থেকে শুরু করে পৃথক ছায়াপথের সর্পিল কাঠামোর বিশদ বিবরণ, পটভূমিতে আরো দূরবর্তী ছায়াপথ এবং অগ্রভাগে আকাশগঙ্গা ছায়াপথের নক্ষত্র সবই এক ছবিতে, রূপান্তরকারী! ধারণা করা হয় যে, আগামী দশকে রুবিন দূরবীক্ষণ যন্ত্রটি প্রতিদিন লক্ষ লক্ষ জ্যোতির্বিদ্যা সংক্রান্ত বিভিন্ন বস্তুকে পর্যবেক্ষণ বা ধারণ করবে অথবা প্রতি সেকেন্ডে ১০০টিরও বেশি । পরিশেষে বলা যায়, এটি প্রায় ১৭ বিলিয়ন নক্ষত্র এবং ২০ বিলিয়ন ছায়াপথ আবিষ্কার করবে বলে আশা করা হচ্ছে যা আমরা আগে কখনো দেখিনি ।
তথ্যসূত্র: www.nationalgeographic.com
ছবি: CNN International ।

