Tuesday, 10 June 2025

প্রজাপতি

প্রজাপতি 
মুহাম্মদ আস্রাফুল আলম সোহেল 

রঙধনুর রঙে রঙিন প্রজাপতি ।
রূপ, লাবণ্য, গুণ আর গরিমায় অদ্বিতীয়া ।
শীতল রক্তের কারণেই তুমি অনন্যা । 
এক ক্ষণস্থায়ী জীবনের অধিকারিণী ।
তোমার মায়াবী চোখে অনাবিল মুগ্ধতা ।
দুর্দান্ত চপলতায় ডানা মেলে উড়ে যাও ।     
অমৃত পানের সময় অজান্তেই ফুলের পরাগায়ন করো ।
তুমিইতো এই বৈচিত্র্যময় প্রকৃতির অগ্রদূত ।
তোমার অনুরাগে হারিয়ে যাই দূর নীলিমায় ।
এক অজানা নৈঃশব্দের জগতে ।
কোথায় তুমি? 
তন্ন তন্ন করে খুঁজি তোমাকে অনন্ত মহাবিশ্বের প্রান্তে ।
সেখানেও নেই ।
তবে কি, কল্পনায়?
প্রিয় প্রজাপতি, তুমি নিঃসন্দেহে হৃদয়স্পর্শী ।
তোমার ঐন্দ্রজালিক অনুভূতি আমার সত্তাকে নাড়া দেয় ।
হয়তো, ভালোবাসার নান্দনিক সৌন্দর্যেরই বহিঃপ্রকাশ ।
ও প্রজাপতি, তোমার হৃদয়ের গহীনে আমাকে ঠাঁই দেবে? 

No comments:

Post a Comment

প্রত্যাখ্যান (কবি: মায়া অ্যাঞ্জেলো)

প্রত্যাখ্যান কবি: মায়া অ্যাঞ্জেলো অনুবাদ: মুহাম্মদ আস্রাফুল আলম সোহেল প্রিয়তম, অন্য কোনো জীবনে বা দেশে আমি কি তোমার অধরের স্পর্শ অনুভব করে...