Tuesday, 3 June 2025

ছায়াপথ NGC 1385


NGC 1385 হচ্ছে ফরনাক্স নক্ষত্রমণ্ডলের একটি অসাধারণ সুন্দর বাধাযুক্ত সর্পিল ছায়াপথ যেটি প্রায় ৩০ মিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত । যেখানে নক্ষত্র এবং ধুলোর একটি আলোকিত জট রয়েছে । জার্মান-ব্রিটিশ জ্যোতির্বিদ উইলিয়াম হার্শেল ১৭ই নভেম্বর ১৭৮৪ খ্রিস্টাব্দে ছায়াপথটি আবিষ্কার করেন । অন্য কোনো ছায়াপথের সাথে সাম্প্রতিক সংঘর্ষের ফলে এ ছায়াপথটি যথেষ্ট বিকৃত হয়েছে, যদিও কোনটি তা অজানা এবং প্রায়শই এমন মুখোমুখি ছায়াপথগুলোর ক্ষেত্রে যেমনটি ঘটে থাকে । ছায়াপথটি নক্ষত্র তৈরির অঞ্চলে উষ্ণ, তরুণ এবং উজ্জ্বল তারকা দ্বারা পরিপূর্ণ যা তাদের কাছাকাছি যেকোনো জায়গায় আন্তঃনাক্ষত্রিক গ্যাসগুলোকে উত্তপ্ত এবং আয়নিত করছে । যদিও এ ছায়াপথে এখনো কোনো অতিনবতারা (Supernova) দেখা যায়নি । তবুও ১৮ই জুন ২০২০ খ্রিস্টাব্দে Gaia Photometric Science Alerts দ্বারা এ ছায়াপথে জ্যোতির্বিদ্যাগত একটি ক্ষণস্থায়ী ঘটনা AT 2020pju (Gaia20dgj, ATLAS20uwn) আবিষ্কৃত হয় । বর্ণালী বিশ্লেষণে দেখা যায় যে নক্ষত্রটি একটি উজ্জ্বল নীল পরিবর্তনশীল । ২০২৪ খ্রিস্টাব্দে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ দ্বারা NGC 1385 ছায়াপথের ছবি তোলা হয়েছিল Physics at High Angular Project resolution in Nearby Galaxies (PHANGS) প্রকল্পের অংশ হিসেবে, যেখানে নক্ষত্র গঠনের পর্যায়গুলো অধ্যয়ন করা হয় । এ ছায়াপথের বৃহত্তম ব্যাস প্রায় ৭২০০০ আলোকবর্ষ এবং সবচেয়ে ছোট ব্যাস প্রায় ৪৪০০০ আলোকবর্ষ । এটি খুব বড় ছায়াপথ নয় । দুর্দান্ত এ ছায়াপথের মধ্য দিয়ে একটি শক্ত দণ্ড বয়ে গেছে । ছায়াপথের ভেতরের চাকতিতে বিভিন্ন স্থান থেকে বেরিয়ে আসা তুলোর মতো সর্পিল বাহু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে । ছায়াপথটিতে নক্ষত্র তৈরির গিঁট রয়েছে, এর ভেতরের বাহু দুইটি সরল খণ্ড দ্বারা গঠিত যা দণ্ড অঞ্চল থেকে উত্তর দিকে প্রসারিত । NGC 1385 ছায়াপথের একটি অসমমিত বহির্ভাগ রয়েছে যার উত্তর-পশ্চিমে নির্গমন খুব কম । NGC 1385 ছায়াপথ হচ্ছে এক বিস্ময়কর NGC 1395 ছায়াপথ (যা LGG 97 নামেও পরিচিত) দলের অংশ, যার মধ্যে কমপক্ষে ৩১টি সদস্য রয়েছে এবং এ দলটি এরিডানাস স্তবকেরও অংশ । 

তথ্যসূত্র: উইকিপিডিয়া, www.universomagico.net 

ছবি: https://science.nasa.gov/ 

No comments:

Post a Comment

প্রত্যাখ্যান (কবি: মায়া অ্যাঞ্জেলো)

প্রত্যাখ্যান কবি: মায়া অ্যাঞ্জেলো অনুবাদ: মুহাম্মদ আস্রাফুল আলম সোহেল প্রিয়তম, অন্য কোনো জীবনে বা দেশে আমি কি তোমার অধরের স্পর্শ অনুভব করে...