Tuesday, 14 March 2023

পাখি

পাখিরও ভাষা আছে ৷
মায়ের কাছ থেকে যা সে উত্তরাধিকারসূত্রে পেয়েছে ৷
এটি তার প্রাণের স্পন্দন ৷
অদৃশ্য ঐশ্বরিক শক্তি ৷
তবে, আমি পাখির ভাষা বুঝিনা ৷
কি আছে তার মধুর কণ্ঠে?
যে এক অজানা আকর্ষণে শিহরিত হই,  
উতলা মনের আকাশে রঙধনু ছড়িয়ে পড়ে,  
অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে । 
পাখি প্রকৃতির অনুপম সৌন্দর্য ৷
যাকে আকণ্ঠ ভাবি এবং বুঝতে চেষ্টা করি ৷ 
তার সাথে সম্পর্ক, প্রণয় ও নিবিড় আলাপনের অভিলাষ জাগে ৷ 
হয়তো, অনাদিকালের প্রতীক্ষা । 
মুক্ত বলাকার সাথে পাল্লা দিয়ে উড়ে নীলিমায় মিশে যেতে মন চায় ৷ 
তার মনের গহীনে জমে থাকা কথাগুলো কান পেতে শুনতে চাই ৷
কিন্তু, পারি না ৷
এ এক নিদারুণ মর্মব্যথা!
আমাকে কষ্ট দেয় ৷
তবুও, তার ভাষা ও সত্তাকে হৃদয় দিয়ে অনুভব করি ৷
যেখানে আছে পরম শান্তি ও স্বর্গসুখ ৷

No comments:

Post a Comment

আমার প্রণয়িনীর চোখ সূর্যের মত নয়

 My mistress’ eyes are nothing like the sun (Sonnet 130)  --------  William Shakespeare , 1564 –1616 My mistress’ eyes are nothing like the ...