Tuesday, 20 May 2025



জীবন সৃষ্টির জন্য কার্বন অপরিহার্য । আমাদের শরীরের কার্বন কণাগুলো পৃথিবী সৃষ্টির আগেই মহাবিশ্ব ঘুরে এসেছে । অপার বিশ্বব্রহ্মাণ্ডের ছায়াপথে অতিনবতারা বিস্ফোরণ (Supernova) বা নিউট্রন নক্ষত্রের সংঘর্ষের ফলে কার্বন, অক্সিজেন ও আয়রন ইত্যাদি কণা বা উপাদান সৃষ্টি করে নক্ষত্র এবং গ্রহের জন্ম হয় । এ মহাজাগতিক শক্তিশালী নাক্ষত্রিক বিস্ফোরণের ফলে হাইড্রোজেন ও হিলিয়ামের চেয়ে ভারী কার্বন, অক্সিজেন ও আয়রন ইত্যাদি উপাদান বা কণাগুলো সৌরজগৎ গঠনের আগে আকাশগঙ্গা ছায়াপথের বাইরে ছড়িয়ে থাকা নিজস্ব গ্যাসীয় স্তর Circum Galactic Medium (CGM) এ ছিটকে পড়ে বিশাল মহাবিশ্ব ঘুরে পুনরায় নিজ বাসস্থান ছায়াপথে ফিরে এসে নতুন নক্ষত্র এবং গ্রহ তৈরিতে অংশ নেয় । আমাদের শরীরের কার্বন কণাগুলো হয়তো কখনো ছায়াপথের বাইরেই ছিল অনেকদিন । ভাবতেই অবাক লাগে, আমরা যে সকল নাক্ষত্রিক উপাদান দিয়ে তৈরি তার একটি বড় অংশ এ বিশাল মহাবিশ্ব ঘুরে কোটি কোটি আলোকবর্ষ পথ পাড়ি দিয়ে অবশেষে পৃথিবীতে ফিরে এসেছে! প্রাণের উদ্ভব ঘটেছে । কল্পনা করি যে— আমরা শুধু পৃথিবীর নয়, পুরো মহাবিশ্বের সন্তান । আমরা সত্যিকার অর্থেই নাক্ষত্রিক ধূলিকণা, যা কোটি কোটি বছর ধরে মহাকাশ ভ্রমণ করে জীবনের অংশ হয়ে উঠেছে । 

উৎস: Science Galaxy [Dr. Jessica Werk, University of Washington] 

ছবি: www.werksquad.com ।


No comments:

Post a Comment

প্রত্যাখ্যান (কবি: মায়া অ্যাঞ্জেলো)

প্রত্যাখ্যান কবি: মায়া অ্যাঞ্জেলো অনুবাদ: মুহাম্মদ আস্রাফুল আলম সোহেল প্রিয়তম, অন্য কোনো জীবনে বা দেশে আমি কি তোমার অধরের স্পর্শ অনুভব করে...