Monday, 20 October 2025

প্রণয়িনী

প্রণয়িনী 

মুহাম্মদ আস্রাফুল আলম 


তুমি, তুমি, করছো কেন—

বলতে পারো না 

আমাকে ছাড়া কিভাবে থাকবে তুমি?

উপলব্ধি করি তোমার এই নীরবতা ও বুকভরা দীর্ঘশ্বাসকে । 

যদিও তুমি স্মৃতিমন্থন করবে:

সেই জোনাকির কোমল স্পর্শ,

শিশিরভেজা দূর্বা ঘাসের উপর আমাদের পথচলা,

সৈকতে লাল কাঁকড়ার সাথে বুনো উল্লাস,

অমর একুশে বইমেলার স্মরণীয় মুহূর্ত,

ইলশেগুঁড়ি বৃষ্টির পর রঙধনু দেখা,

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিবাসীদের উষ্ণ আতিথেয়তা,

পহেলা বৈশাখে রমনা বটমূলের বর্ষবরণ,

পূ্র্ণিমা রাতে চাঁদের আলোয় নিবিড় আলাপন,

শরতের নীল আকাশে ঘুড়ি উড়ানো,

কৃষ্ণচূড়া, প্রজাপতি, নীলপদ্ম এবং আরো কত কি...

এখন হয়তো একাকিত্বই তোমার নিত্যসঙ্গী হবে ।

তবুও প্রিয়তমের জন্য প্রতীক্ষা!

অনুভব করি তোমার নিঃসঙ্গতা, বিষন্নতা ও কষ্টকে । 

একেবারেই একান্তে ।

কারণ, তুমি আমার ভালোবাসার সাম্রাজ্যের সম্রাজ্ঞী ।

আমার হৃদয়েশ্বরী । 

No comments:

Post a Comment

ভ্যান গগের বিখ্যাত চিত্রকর্ম 'নক্ষত্রময় রাত্রি'

ভ্যান গগের বিখ্যাত চিত্রকর্ম 'নক্ষত্রময় রাত্রি' জগদ্বিখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগ (Vincent Van Gogh) নেদারল্যান্ডসের জুন্ডার...