Monday, 28 September 2026

শোকের চরম পরিণতি (কবি: চার্লস বুকোস্কি)


Consummation Of Grief             

Charles Bukowski   


I even hear the mountains

the way they laugh

up and down their blue sides

and down in the water

the fish cry

and the water

is their tears.

I listen to the water

on nights I drink away

and the sadness becomes so great

I hear it in my clock

it becomes knobs upon my dresser

it becomes paper on the floor

it becomes a shoehorn

a laundry ticket

it becomes

cigarette smoke

climbing a chapel of dark vines. . .

it matters little

very little love is not so bad

or very little life

what counts

is waiting on walls

I was born for this

I was born to hustle roses down the avenues of the dead.  

শোকের চরম পরিণতি 

কবি: চার্লস বুকোস্কি 

অনুবাদ: মুহাম্মদ আস্রাফুল আলম 


এমনকি আমি শুনতে পাই 

পাহাড়গুলো যেভাবে তারা প্রাণখুলে হাসে 

আর তাদের নীল প্রান্ত বেয়ে নিচে 

এবং জলের গভীরে মাছেরা কাঁদে 

আর সেই জল হচ্ছে তাদের অশ্রু । 

আমি জলের শব্দ শুনি 

যে রাতে মদ্যপানে ডুবে থাকি 

এবং বিষাদ এতটাই গভীর হয়ে ওঠে 

আমি তা শুনতে পাই আমার ঘড়ির কাঁটায় 

এটি আমার পোশাকের আলমারির হাতল হয়ে যায় এটি মেঝেতে পড়ে থাকা কাগজ হয়ে যায় 

এটি জুতো পরানোর হাতা হয়ে যায় 

ধোলাইখানার টিকিট হয়ে যায় 

এটি সিগারেটের ধোঁয়ায় পরিণত হয় 

গাঢ় লতাপাতায় ঘেরা একটি ছোট গির্জায় বেয়ে ওঠে...   এসবের বিশেষ কিছু যায় আসে না 

খুব সামান্য ভালোবাসাও অতটা মন্দ নয় 

আর জীবন অতি নগন্য—  যা কিছু গুরুত্বপূর্ণ 

তা হচ্ছে দেয়ালের দিকে তাকিয়ে অপেক্ষা করা 

আমি এই জন্যই জন্মেছি 

মৃতদের রাজপথে গোলাপ বিক্রি করার জন্যই আমার জন্ম হয়েছে । 

চার্লস বুকোস্কি (Charles Bukowski) বিংশ শতাব্দীর একজন বিখ্যাত জার্মান-আমেরিকান কবি, ঔপন্যাসিক এবং ছোটগল্পকার । তিনি ১৯২০ খ্রিস্টাব্দের ১৬ই আগস্ট দক্ষিণ-পশ্চিম জার্মানির Rhineland-Palatinate রাজ্যের রাইন নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক মধ্যযুগীয় আন্ডারনাখ (Andernach) শহরে জন্মগ্রহণ করেন । লিউকেমিয়ায় আক্রান্ত হয়ে ১৯৯৪ খ্রিস্টাব্দের ৯ই মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান পেড্রোতে মৃত্যুবরণ করেন । জগদ্বিখ্যাত এই কবির পুরো নাম Heinrich Karl Bukowski (Junior) । অল্প বয়সেই মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস শুরু করেন । তার লেখায় আমেরিকার প্রান্তিক মানুষ, নিঃসঙ্গতা, হতাশা, দারিদ্র্য, আধুনিক সমাজের অন্ধকার দিক, মদ আসক্তি, নারীদের সাথে সম্পর্ক, লেখালেখি এবং জীবনের কঠোর বাস্তবতার চিত্র তিনি ফুটিয়ে তোলেন । তার কিছু উপন্যাসে Henry Chinaski নামক এক কাল্পনিক চরিত্রের উপস্থিতি লক্ষ্য করা যায়, যা মূলত তার নিজের জীবনেরই ছায়া । তিনি কয়েক হাজার কবিতা, শতাধিক ছোটগল্প, ৬টি উপন্যাসসহ মোট ৬০টিরও বেশি বই লিখেছেন । তার বিখ্যাত উপন্যাসের মধ্যে রয়েছে Post Office এবং Factotum । গল্প ও অন্যান্য: Notes of a Dirty Old Man; কবিতা সংকলন: Flower, Fist, and Bestial Wail, Poems Written Before Jumping Out of an 8 Story Window, Burning in Water, Drowning in Flame ইত্যাদি । 

* তথ্যসূত্র: গুগল, ছবি: www.coleschafer.com । 



No comments:

Post a Comment

ভ্যান গগের বিখ্যাত চিত্রকর্ম 'নক্ষত্রময় রাত্রি'

ভ্যান গগের বিখ্যাত চিত্রকর্ম 'নক্ষত্রময় রাত্রি' জগদ্বিখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগ (Vincent Van Gogh) নেদারল্যান্ডসের জুন্ডার...