Wednesday, 14 October 2026

হেমন্তের নিঃসঙ্গতা

হেমন্তের নিঃসঙ্গতা

মুহাম্মদ আস্রাফুল আলম 


হেমন্তের মিষ্টি রোদ, 

হিমঝুরির সুবাসে দিশেহারা ভ্রমর, 

পাকা ডালিমের চৌচির মুখ, 

নীলিমায় মিলিয়ে যায় শুভ্র মেঘমালা, 

তবুও মরা কার্তিকের রুদ্রমূর্তি । 

বিস্তীর্ণ প্রান্তর জুড়ে হাহাকার, 

খাদ্যসংকট ও মহাজনের চড়া সুদে ঋণ, 

ঝরে পড়া ধূসর পাতার মর্মর ধ্বনি, 

নিস্তেজ কাশফুলের মর্মব্যথা, 

কান পেতে শোনা যায় । 

অগ্রহায়ণের পাকা ধানের মৌ মৌ গন্ধ, 

গোধূলি বেলার রক্তিম আভা, 

উত্তর-পশ্চিমা শান্ত বাতাস, 

শীতকে স্বাগত জানায় । 

খেজুর রসের প্রাচুর্য, 

ঘরে ঘরে নবান্ন উৎসবের আমেজ, 

পিঠা-পুলি ও পায়েসের বৈচিত্র্য আয়োজন, 

অষ্টাদশীর প্রাণ স্পর্শ করে কুয়াশা, 

আর জনাকীর্ণ মেলা ঘিরে মানুষের উচ্ছ্বাস । 

কখনো উদাসী মন, 

প্রকৃতির এক অদ্ভুত শূন্যতা, বিষণ্ণতা ও নীরবতা, 

যেখানে হেমন্তের নিঃসঙ্গতা! 

No comments:

Post a Comment

ভ্যান গগের বিখ্যাত চিত্রকর্ম 'নক্ষত্রময় রাত্রি'

ভ্যান গগের বিখ্যাত চিত্রকর্ম 'নক্ষত্রময় রাত্রি' জগদ্বিখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগ (Vincent Van Gogh) নেদারল্যান্ডসের জুন্ডার...