https://www.inaturalist.org/
ওহিয়া লেহুয়া ('Ohi’a Lehua) হচ্ছে হাওয়াইয়ের স্থানীয় চিরহরিৎ বহুবর্ষজীবী উদ্ভিদ । এর আরেকটি নাম লেহুয়া ওহিয়া (Lehua 'Ohi'a) । উত্তর প্রশান্ত মহাসাগরে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হাওয়াইয়ে এটিকে একচেটিয়াভাবে পাওয়া যায় । এর বৈজ্ঞানিক নাম Metrosideros polymorpha এবং এটি Myrtaceae পরিবারের সদস্য (Myrtle family) । ওহিয়া লেহুয়া হাওয়াইয়ের রাষ্ট্রীয় গাছ । এটি প্রথম প্রজাতির এমন একটি বৈচিত্র্যময় গাছ যেটি কঠিন লাভা শিলা এবং শুষ্ক-অনুর্বর লাভা প্রবাহের উপর জন্মগ্রহণ করে । হাওয়াইয়ান ভাষার শব্দ ʻŌhiʻa শুধুমাত্র গাছকে বোঝায় এবং Lehua শব্দটি তার ফুলকে বোঝায় । ʻŌhiʻa শব্দটি তার পূর্বপুরুষ প্রোটো-ওশেনিক শব্দ *কাফিকা (Ancestral Proto-Oceanic word *Kafika) থেকে উদ্ভূত হয়েছে বলে মনে করা হয় । তবে Lehua শব্দের কোনো সুনির্দিষ্ট ব্যুৎপত্তি অস্পষ্ট । দক্ষিণ-পূর্ব এশিয়া, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে Metrosideros গণের প্রায় ৫০টি প্রজাতি এবং দক্ষিণ আফ্রিকায় ১টি প্রজাতি রয়েছে । এ উদ্ভিদের ৫টি প্রজাতি যেমন: Metrosideros polymorpha, M. macropus, M. rugosa, M. tremuloides এবং M. waialealae এর আবাসস্থল হচ্ছে হাওয়াই দ্বীপপুঞ্জে যারা এ দ্বীপের স্থানীয় অর্থাৎ এগুলো বিশ্বের আর কোথাও পাওয়া যায় না । আর্দ্র এবং শুষ্ক বন এদের বাসস্থান । পাতাগুলো ডিম্বাকৃতি । হাল্কা ধূসর রঙের কচি বাকল মসৃণ যা বয়সের সাথে সাথে রুক্ষ ও খসখসে হয়ে যায় । পাকা ফলগুলো ফেটে বাতাসের মাধ্যমে বীজ ছড়িয়ে পড়ে । ওহিয়া লেহুয়া প্রায় সমস্ত হাওয়াইয়ান বাস্তুতন্ত্রের মধ্যে পাওয়া যায় যেখানে নিম্নভূমির শুষ্ক ঝোপ ভূমি থেকে বৃষ্টিবর্ষণ বন (Rainforest) এবং উচ্চ-উচ্চতার ভিজে নরম মাটি (Bog) থেকে শুষ্ক লাভা প্রবাহ পর্যন্ত । Niihau দ্বীপ এবং Kaho'olawe দ্বীপ ছাড়া সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি থেকে প্রায় ৮৫০০ ফুট উচ্চতায় প্রধান হাওয়াইয়ান দ্বীপগুলোর পর্বত বা বনে এ প্রভাবশালী গাছটি দেখা যায় । উচ্চতা, মাটি এবং আবহাওয়ার উপর নির্ভর করে এটি ছোট ঝোপ থেকে শুরু করে প্রায় ১০০ ফুট পর্যন্ত লম্বা বিশাল আকৃতির রূপ নিতে পারে । ওহিয়া লেহুয়া অন্যান্য গাছের সাথে বিভিন্ন বনের মধ্যে বেড়ে উঠে এবং প্রায় ৫০০ বছরেরও বেশি বয়স পর্যন্ত বেঁচে থাকতে পারে । হাওয়াই দ্বীপে বৃষ্টিবর্ষণ বনের আবাসস্থলে তরুণ আগ্নেয়গিরির স্তরগুলোতে প্রজাতিটি তার সর্বোচ্চ তলদেশীয় এলাকায় অবস্থান (Stand basal) করতে পেরেছে । যদিও গাছটি ৫০০ মিলিমিটারের (২০ ইঞ্চি) কম বৃষ্টিপাতের উপকূলীয় অঞ্চলে এটি জন্মায় না । হাওয়াইয়ের সবচেয়ে সাধারণ এ গাছটি মূল্যবান জলবিভাজিকায় সুরক্ষা প্রদান করে ।
ওহিয়া লেহুয়া গাছ বিভিন্ন প্রকার দেশীয় পোকামাকড় এবং গাছপালাকে সমর্থন করে এদের আশ্রয় দেয় । বসন্ত বা গ্রীষ্মে ওহিয়া লেহুয়া গাছে একটি দুর্দান্ত লাল মুকুট ফুল ফোটে । তবে কিছু জাতের উদ্ভিদের নান্দনিক সৌন্দর্যের ফুল ফোটে শরৎ বা শীতকালে । Powder puff ফুলের মতো দেখতে অসাধারণ সুন্দর ফুলগুলো সাধারণত লাল রঙের হয়ে থাকে । এছাড়া উজ্জ্বল হলুদ, কমলা, কমলা-লাল, গোলাপী, স্যামন এবং কিংবদন্তি সাদা লেহুয়া থেকে শুরু করে অনেক রঙের হতে পারে । এ ফুল বেশ উজ্জ্বল এবং অসংখ্য লম্বা পুংকেশর ফুলটিকে বৈচিত্র্যময় বৈশিষ্ট্যের পম-পম আকৃতি (Pom-pom shape) দেয় । টকটকে লাল মোহনীয় ফুলগুলো দেশীয় প্রজাতির প্রতীক হিসেবে এসেছে । ওহিয়া লেহুয়া ফুল স্থানীয় পাখিদের জন্য প্রয়োজনীয় খাদ্য সরবরাহ করে । বেশিরভাগ পাখির ক্ষেত্রে ফুলের অমৃত (Nectar) এবং পোকামাকড় শিকারের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ উৎস । এ পাখিদের মধ্যে কিছু বিপন্ন প্রজাতি রয়েছে যেমন: Akepa (Loxops coccinea), Crested honeycreeper (Palmeria dolei) এবং Hemignathus ইত্যাদি । স্থানীয় হাওয়াইয়ান পাখি (Hawaiian honeycreepers বা Drepanididae) এবং রকমারি কীটপতঙ্গ হচ্ছে ওহিয়া লেহুয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ পরাগায়নকারী । ওহিয়া লেহুয়া প্রায়শই পতিত গাছের ডালপালা থেকে উদ্ভিজ্জভাবে প্রজনন করে । বিভিন্ন বিকাশের পর্যায়ে সাধারণত ১৮ থেকে ২৪টি ফুল থাকে এবং ফল পরিপক্ক হতে প্রায় ৪ থেকে ১২ মাস সময় লাগে । কান্ডের অঙ্কুর বা কচি বৃক্ষশাখা (Sprout) আগাম শিকড় তৈরি করতে পারে এবং অবশেষে স্বাধীন হয়ে উঠে । স্থায়ী দুর্বল বা মরে যাওয়া গাছের ডালপালাগুলো কখোনো মূল গাছের চেয়ে বেশি বেঁচে থাকতে পারে । একটি গবেষণায় দেখা যায় ওহিয়া লেহুয়া বীজের সর্বাধিক অঙ্কুরোদগম ২৫° C (৭৭° ফারেনহাইট) এবং ৪ থেকে ১৫ শতাংশ পূর্ণ সূর্যালোকে । ওহিয়া লেহুয়া গাছ বিভিন্ন মাটি এবং এলাকায় জন্মে থাকে । এ গাছটি ভূতাত্ত্বিকভাবে ছোট আগ্নেয়গিরিতে প্লাইস্টোসিন লাভা প্রবাহের (Pleistocene lava flows) দিকে মৃদুভাবে ঢালু হওয়া Histosol এবং Inceptisol গুলোতে প্রচুর পরিমাণে রয়েছে । Histosol, Mollisol, Spodosol, Oxisol, Ultisol ও Alfisol মাটির সংমিশ্রণে এবং হাওয়াইয়ান দ্বীপপুঞ্জের ভূতাত্ত্বিকভাবে পুরোনো আগ্নেয়গিরির উপর অশ্রেণীবদ্ধ পাহাড়ী ভূমিতে গাছটি জন্মাতে পছন্দ করে । এছাড়া উন্মুক্ত শৈলশিরা, খাড়া ঢাল ও সুনিষ্কাশিত স্থানে এটি জন্মে থাকে ।
হাওয়াইয়ের আগ্নেয়গিরিময় জাতীয় উদ্যান একটি উদ্ভিদ স্বর্গকে আশ্রয় দেয় (Harbors a Plant Paradise) । ওহিয়া লেহুয়া হাওয়াই দেশীয় গাছের মধ্যে সর্বাধিক এবং সম্ভবত সবচেয়ে আইকনিক । ৮ প্রকার ওহিয়া লেহুয়া গাছের মধ্যে ৪টিই পাওয়া যায় জাতীয় উদ্যানে । হাওয়াইয়ান স্থানীয় গাছগুলো হাওয়াই দ্বীপের মতো আগ্নেয়গিরির প্রাকৃতিক ভূচিত্রের উন্নতির জন্য বিশেষভাবে অভিযোজিত হয় । এটি নতুন লাভা প্রবাহের উপর উপনিবেশ স্থাপনকারী প্রথম উদ্ভিদগুলোর মধ্যে একটি এবং পত্ররন্ধ্র ধারণ করে যা ক্ষতিকর গ্যাসের উপস্থিতিতে বন্ধ হয়ে যাবে যখন অনেক অ-স্থানীয় গাছ লড়াই করবে বা মারা যাবে । বিশেষ করে চাপের সময় গাছটি আর্দ্রতা সংগ্রহের জন্য তাদের শাখা থেকে তন্তুযুক্ত বায়বীয় শিকড় ভের করতে পারে । কুয়াশাচ্ছন্ন ঘনবর্ষণ বনাঞ্চলের পরিবেশে (Rainforest environment) এ উন্মুক্ত শিকড়গুলো গাছকে আর্দ্রতা সংগ্রহ করতে সাহায্য করে । হাওয়াই দ্বীপপুঞ্জের পরিবর্তনশীল ওহিয়া লেহুয়া গাছ হচ্ছে বনের মেরুদণ্ড । এটি অন্যান্য উদ্ভিদের জন্য ছায়া ও মাটি তৈরি করে । কখনো কখনো কঠোর আবহাওয়ার সাথে অভিযোজিত হয় । ঝড়ের পর গাছটি জল ধরে রেখে, পরবর্তী ক্ষয় ও বন্যা প্রতিরোধ করে জলাশয় সুরক্ষা এবং জল সংরক্ষণে মুখ্য ভূমিকা পালন করে । স্থানীয় হাওয়াইয়ান ঐতিহ্যে ওহিয়া লেহুয়া গাছ আগ্নেয় বা আগ্নেয়গিরির দেবতা পেলের (Pele) সাথে ব্যাপকভাবে জড়িত । ঐতিহ্যগতভাবে নেটিভ হাওয়াইয়ানরা নির্মাণ, সরঞ্জাম, জ্বালানি, Kapa beater, Poi board এবং অস্ত্রের জন্য এ গাছের কাঠ ব্যবহার করে যখন এখানে লেই বা পুষ্পস্তবক (Lei) শোভা পায়, হুলা নৃত্য (Hula dence) এবং কাও গল্প (Kaʻao stories) অনুপ্রাণিত করে । ওহিয়া লেহুয়ার কচি ফুল হুলা বেদীর অলঙ্করণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অনুশীলনে ব্যবহৃত হয় । গাছের পাতাগুলো ঔষধি চা হিসেবে ব্যবহৃত হয় । ওহিয়া লেহুয়া পবিত্র বলে বিবেচিত এবং এটি হাওয়াইয়ান সংস্কৃতিতে পিলিনা বা আন্তঃসংযোগের (Pilina বা Interconnection) প্রতীক ।
বৈচিত্র্যময় Metrosideros polymorpha একটি অত্যন্ত পরিবর্তনশীল চিরহরিৎ উদ্ভিদ । স্বনামধন্য ট্যাক্সোনমিস্টরা এ প্রজাতির ১১টি শ্রেণী চিনতে পেরেছেন । শুধুমাত্র M. polymorpha var. Prostrata শ্রেণীটি গাছের মর্যাদা বা দৈহিক উচ্চতা অর্জন করে না । ওহিয়া লেহুয়াতে উপ-প্রজাতি (বাস্তুপ্রজাতি) এবং জাতিগুলোর মধ্যে পার্থক্য স্পষ্ট নয় । এ পরিবর্তনশীল প্রজাতির মধ্যে Altitudinal, Edaphic এবং Successional উপ-প্রজাতিগুলোকে প্রস্তাব করা হয়েছে । কিছু উপ-প্রজাতি অগ্রগামী উদ্ভিদের প্রাথমিক উত্তরাধিকার বলে মনে করা হয় । Mauna Loa সক্রিয় আগ্নেয়গিরিতে গাছটিকে প্রায় ২৫০০ মিটার উচ্চতা পর্যন্ত পাওয়া যায় । পুরোনো উচ্চ দ্বীপগুলোতে প্রজাতিগুলো ক্রমাগত আর্দ্র বৃষ্টি বন (Moist rain forest) পরিবেশের মধ্যে সীমাবদ্ধ বলে মনে হয় । জাতগুলোর রূপবিদ্যাও আলাদা, যাদের সদ্য যৌবনপ্রাপ্ত (Pubescent) পাতাগুলো দৃশ্যত প্রজাতির অগ্রগামী রূপ এবং চকচকে পাতার জাতগুলো পরবর্তী ধারাবাহিক পর্যায়ে পাওয়া যায় । ওহিয়া লেহুয়াতে প্রায়শই জিনগতভাবে স্বতন্ত্র বংশের মধ্যে প্রজাতির মিলন প্রক্রিয়া (Intraspecific hybridization) প্রদর্শিত হয়েছে কিন্তু আংশিক অসামঞ্জস্যতারও কিছু প্রমাণ রয়েছে । ওহিয়া লেহুয়া অপেক্ষাকৃত ধীর গতির একটি বৃক্ষ । তরুণ আগ্নেয়গিরির স্তরগুলোর একটি অগ্রগামী প্রজাতির ওহিয়া লেহুয়া অপেক্ষাকৃত পুরোনো মাটিতে আধিপত্য বজায় রাখে । গাছটি ঋতুভেদে আর্দ্র বনাঞ্চলেও সাধারণত প্রভাবশালী হতে পারে বা স্থানীয় Acacia koa গাছের সাথে মিশ্রণ তৈরি করতে পারে । যদিও Acacia koa প্রজাতি ভেজা বনে শামিয়ানা বা ছাউনি (Canopy) আধিপত্যের কারণে এটির প্রাথমিক প্রতিযোগী । গ্রীষ্মমণ্ডলীয় ফার্ন গাছ Cibotium spp. (Tree fern বা Manfern বা Arborescent fern) বৃদ্ধির কারণে সর্বোত্তম অবস্থার সাথে সেই জায়গাগুলোতে ওহিয়া লেহুয়াকে স্থানচ্যুত করতে পারে । তবে অনেক পোকামাকড় ওহিয়া লেহুয়া গাছকে মারাত্মকভাবে আক্রমণ করে । এদের মধ্যে স্থানীয় Cerambycid borer Plagithmysus bilineatus পোকার সম্ভাব্য প্রভাব সবচেয়ে বেশি । এটি দুর্বল গাছের জন্য মহামারী ও ভয়ঙ্কর হতে পারে এবং ব্যাপক শামিয়ানা ছত্রাক বা রোগের (Extensive canopy dieback) সাথে জড়িত । পাশাপাশি অন্যান্য Borer পোকাগুলো যেমন: Ceresium Unicolor, Xyleborus saxesensi, X. simillimus, Defoliator এবং Sapsucking insect ইত্যাদি ওহিয়া লেহুয়া গাছের সম্ভাব্য ক্ষতিকারক । এছাড়া The root rots, Phytophthora cinnamomi, Pythium vexans, Shoestring root rot, Armillaria mellea ইত্যাদি স্থানীয়ভাবে ক্ষতিকারক হতে পারে এবং শামিয়ানা ছত্রাক বা রোগের সাথেও জড়িত । তবে Rhizoctonia spp. ছত্রাক দ্বারা স্যাঁতসেঁতে বন্ধ হওয়ার সংবাদ জানা গেছে ।
উদ্যানের ওয়েবসাইটে গাছপালা সম্পর্কে আরো জানা যেতে পারে: https://ow.ly/BIOa50Ssf3n ,
তথ্যসূত্র: উইকিপিডিয়া, https://research.fs.usda.gov/ , https://www.inaturalist.org/
ছবি: https://bn.photo-ac.com/ , https://portal.ehawaii.gov/ , https://www.inaturalist.org/




No comments:
Post a Comment