ছবি: https://nypost.com
https://web.facebook.com/muhammadashraful.alam/posts/1882689625177699
পরম বিস্ময়কর !
বিজ্ঞানীরা বিশ্বের সবচেয়ে প্রাচীনতম রঙ আবিষ্কার করেছেন, এটি উজ্জ্বল গোলাপী । ফলে পৃথিবীর এই প্রাচীন রঙ এই গ্রহের জীবনের রহস্যের উপর আলোকপাত করে ।
ক্লোরোফিল (Chlorophyll) হচ্ছে এক ধরণের সবুজ রঞ্জক পদার্থ, যা (Cyanobacteria) সায়ানোব্যাকটেরিয়ায় এবং উদ্ভিদ ও শৈবালের Mesophyll কোষের ক্লোরোপ্লাস্টের Thylakoid পর্দার মধ্যে (Plastid বা ঝিল্লি-আবদ্ধ Organelle) পাওয়া যায় । ক্লোরোফিল গ্রীক শব্দ । এর অর্থ সবুজ পাতা । ক্লোরোফিল একটি অতিপ্রয়োজনীয় জৈব অণু, যা উদ্ভিদকে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় সূর্যালোক থেকে নিজের খাদ্য তৈরি করতে সাহায্য করে । ক্লোরোফিল তড়িৎ চুম্বকীয় বর্ণালীর নীলাংশ থেকে আলো শোষণ করে ।
উজ্জল গোলাপী রঞ্জক (Pigment) হচ্ছে ক্লোরোফিলের আণবিক জীবাশ্ম (Molecular Fossils) । সূর্যের আলো শুষে নিতে পারে এমন এক প্রকার সালোকসংশ্লেষকারী প্রাচীন সামুদ্রিক প্রাণী বা জীব দ্বারা এই ক্লোরোফিল তৈরি হয়েছিল । মহাকালের ধারাবাহিকতায় পরবর্তীতে পাথরে তাদের এই রঞ্জক পদার্থ রয়ে গেলেও দীর্ঘদিন যাবৎ ঐ প্রাচীন সামুদ্রিক প্রাণীগুলো বিলুপ্ত বা অদৃশ্য হয়ে গেছে ।
মধ্য থেকে শেষ Proterozoic যুগের সময় উত্তর-পশ্চিম আফ্রিকায় বৃহত্তম পাললিক অববাহিকা গঠিত হয়েছিল । সাহারা মরভূমির নিচে পশ্চিম আফ্রিকার মউরিতানিয়ার টাওদেনি বেসিনে (The Taoudeni basin in Mauritania, West Africa) থাকা ১১০ কোটি বছর পুরনো পাথরে বিজ্ঞানীরা গোলাপী রঞ্জক খুঁজে পেয়েছেন । ভূতাত্ত্বিক নথিতে এটিই সবচেয়ে পুরনো রঙ । বিজ্ঞানীদের দাবি, সামুদ্রিক জীব থেকে বিভিন্ন রঞ্জক পদার্থ যখন তৈরি হয়েছে, তারও প্রায় ৫০ কোটি বছর আগে সৃষ্টি হয়েছিল এই উজ্জ্বল গোলাপী রঞ্জক, যার উৎস এই প্রাচীন সামুদ্রিক জীব ।
সুপ্রাচীন এই রঞ্জক আবিষ্কারের জন্য অষ্ট্রেলিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রের গবেষকরা (N. Gueneli, A. M. McKenna, N. Ohkouchi, C. J. Boreham, J. Beghin, E. J. Javaux, and J. J. Brocks) একশ কোটি বছরের পুরনো পাথর গুঁড়া করে পাউডার তৈরি করেন । সেই পাউডার থেকে প্রাচীন জীবের কণা (Ancient organism particles / Molecule) বের করে তার বিশ্লেষণ করেছেন Dr Nur Gueneli নামের অস্ট্রেলিয়া ন্যাশনাল ইউনিভার্সিটির এক গবেষক, যিনি প্রাচীন রঞ্জকে উজ্জ্বল গোলাপী রঙ লক্ষ্য করেন । যদিও পাথরে জমে থাকা কঠিন অবস্থায় ঐ জীবাশ্মের রঙ কখনও কখনও রক্তের মতো লাল- কখনওবা গাঢ় বেগুনি দেখা গেছে । তবে তরল অবস্থায় এই রঙ উজ্জ্বল গোলাপী । পৃথিবী গ্রহ সৃষ্টির আদি থেকেই যে এর রঙ নীল ছিল; তা নয় । বরং বিজ্ঞানীরা বলছেন, গ্রহ হিসেবে তৈরি হওয়ার পর পৃথিবীর আদি রং ছিল গাঢ় গোলাপী ।
https://web.facebook.com/muhammadashraful.alam/posts/1882689625177699

No comments:
Post a Comment